২৫ জুলাই ২০২৬ - ১৭:১৪
৩ হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গত সপ্তাহে হামাসের দুই কমান্ডার ও এক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় তিন হামাস যোদ্ধাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী।সামরিক বাহিনী জানিয়েছে, তারা গত সপ্তাহে হামাসের দুই কমান্ডার ও এক গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করেছে।

তারা আরো জানিয়েছে, গত সোমবার (২০ জুলাই) মধ্য গাজায় এক বিমান হামলায় হামাসের নুখবা সেলের কমান্ডার মুহান্নাদ আসাদ মাহমৌদ আবু গাজালকে এবং মঙ্গলবার উত্তর গাজায় এক বিমান হামলায় দলটির আকাশ নজরদারি প্লাটুনের কমান্ডার রায়েদ হানি মোহাম্মদ আল-আমসিকে হত্যা করা হয়েছে।

সামরিক বাহিনী জানায়, মঙ্গলবারের হামলায় হামাসের গাজা ব্রিগেডের সামরিক গোয়েন্দা ডেস্কের প্রধান নাবহান মোহাম্মদ নাবহান আল-আমসিও নিহত হয়েছেন।

তবে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী গাজায় ৭৩ হাজার ৩১৭ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের বেশিভাগই নারী ও শিশু।

Tags

Your Comment

You are replying to: .
captcha